আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২৮ নভেম্বর সোমবার খুলনা জেলা পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয়, খুলনা পরিদর্শন করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ মহোদয়।
ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয় প্রথমে খুলনা জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
খুলনা জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত "বিশেষ কল্যাণ সভা" অনুষ্ঠানে ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি এ সময় খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন এবং খুলনা জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জগণের সাথে মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জ, পুলিশ সুপার, খুলনা, রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ খুলনা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com