শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে ১২ বছরের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম দেব মন্ডল। সে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের কলেজ গেইট এলাকার শ্যামল মন্ডলের পুত্র ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে।
মামা রিপন মন্ডল জানান, সকালে বাবা-মার সাথে অভিমান করে ফাঁকা বাড়িতে বসতঘরে দেব মন্ডল গলায় ওরনা পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পৌণে ৯ টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. ইব্রাহিম জানান,হাসপাতালে আনার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com