বিরতির পর দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে চাপে ফেলে দিলো সৌদি আরব। বিরতির পর মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে সৌদি আরব। আর তাতে খেলায় সমতা ফিরিয়েছে দলটি। এরপর আরেকটি গোল করে ২-১ গোল ব্যবধানে লিডে নিয়েছে সৌদি আরব।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। যেখানে প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টাইনরা। যদিও সৌদির জালে ৪ বার বল জড়িয়েছিল তারা। তবে অফসাইডের কারণে তিনবারই গোল বাতিল হয়।
বিস্তারিত আসছে.....
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com