শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর-ধুনট আ লিক সড়কের শালফা এলাকায় বাঁশ বোঝাই ভটভটির চাকায় পিষ্ট হয়ে শিমরুল(৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর শনিবার বিকালে ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের আব্দুল মজিদের ছেলে শিমরুল। শালফা হাফিজিয়া মাদ্রাসা মাঠে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। ১৯ নভেম্বর শনিবার বিকাল ৪ টার দিকে শেরপুর-ধুনট আ লিক সড়ক পার হওয়ার সময় শেরপুরগামী একটি দ্রæত গতির বাঁশ বোঝাই ভটভটি শিশুটির উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। বিক্ষুব্ধ জনতা ঘাতক ভটভটি জব্দ করে রেখেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com