আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ সাগর ইসলাম(১৯), পিতা-মোঃ মনু ইসলাম, সাং-০৪ নং ফুডঘাট, থানা-খুলনা; ২) রোজিনা খাতুন ওরফে স্বপ্না(৩০), পিতা-মোনতাজ ফকির, সাং-পারকেষ্টপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা; ৩) অভিজিত পাল(২৯), পিতা-খিতিশ পাল, সাং-শিকদার পাড়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ; ৪) মোঃ আলমগীর হোসেন নয়ন(৩৭), পিতা-মোঃ মজিবর হোসেন, সাং-জনতা রোড, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ; ৫) আব্দুল আজিজ খাঁন(২২), পিতা-আকবর আলী খাঁন, সাং-বিসিক, রোড নং-০৩ থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ এবং ৬) মোঃ সাইফুল ইসলাম(৩২), পিতা-মৃত: ইউনুস হাওলাদার, সাং-দক্ষিণ টুটপাড়া, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩০ টি ছোট প্যাকেট হেরোইন, ০৬ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১৫ নভেম্বর মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com