ইবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে হ্যান্ডবল ইভেন্টে ৩০-২২ গোলে পরাজিত করে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল দল। ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ইমন।
রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস মাঠে চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের হ্যান্ডবল ফাইনাল ম্যাচ ও পদক প্রদান অনুষ্ঠিত হয়।
হ্যান্ডবল ফাইনাল ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন), এম.পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এম.পি।
এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় দলের ব্যবস্থাপক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, দলের কোচ উপ-পরিচালক শাহ আলম কচি প্রমূখ ফাইনাল ও পদক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com