ডেঙ্গুর উপদ্রব প্রশমিত করতে ও এডিস মশার বংশবিস্তার রোধের লক্ষ্যে রাজধানীর মিরপুর-১২ নম্বর সংলগ্ন ই-ব্লকে শনিবার মশক নিধন ঔষধ ছিটিয়েছে এবং স্থানীয়দের মাঝে গণসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে রোটারী ইন্টারন্যাশনাল।
রোটারীর ডিস্ট্রিক-৩২৮১ এর অধিনে এটি একটি যৌথ প্রকল্প ছিল। যেখানে অংশগ্রহণ করে রোটারী ক্লাব অফ ঢাকা পল্লবী, মিরপুর সেন্ট্রাল, শাহবাগ, ঢাকা এভারগ্রীন, ঢাকা এলায়েন্স ও গুলশান সিনার্জি ক্লাব।
গণসচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ সাজ্জাদ হুসাইন, রোটারী ক্লাব অফ ঢাকা পল্লবী’র প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ মোঃ খালেদ সাইফুল্লাহ, মিরপুর সেন্ট্রাল ক্লাবের প্রেসিডেন্ট উমর ফারুক, ঢাকা এলায়েন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারীয়ান বুলবুল আহমদ সহ ক্লাব সমূহের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com