পারভেজ হোসাইন, রামগঞ্জ: গত শুক্রবার (১১ নভেম্বর) রামগঞ্জ-রায়পুর সীমান্তবর্তী উপজেলার মাছিমপুর এলাকার মধ্য নাগের দিঘীরপাড় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এম হাসিবুর রহমান। মাহফিলে আসার জন্য অগ্রিম ৩৫,০০০ টাকা নিয়েও তিনি আসেননি। এনিয়ে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠে।
এব্যাপারে মাহফিল কমিটির সদস্য ফয়েজ উদ্দিন জানান, আমাদের সাথে প্রথম থেকে বক্তার সাথে কথা হয়ে আসছে। মাহফিলের আগেরদিন তার ছোট আফজলের সাথে আমাদের কথা হয়। তিনি আমাদেরকে মাহফিলের প্যান্ডেল ও মাইক সেটিং এর ব্যাপারে পরামর্শ দেন। ফয়েজ আরো জানান, বক্তার সাথে টোটাল ৫০,০০০ হাজার টাকার বিনিময়ে আলোচনা হয়। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৩০,০০০ হাজার টাকা দেওয়া হয়। পরে আবার ৫০০০ হাজার টাকা বিকাশে দেওয়া হয়। মাহফিলের আগে বক্তার ছোট ভাই আফজল বাকি ১৫,০০০ হাজার দাবি করেন। আমরা বলেছি, এখনো টাকা কালেকসন হয়নি তবে যথাসময়ে পৌছে দিব। কিন্তু ১৫,০০০ হাজার টাকা না দেওয়ায় মাহফিলে আসেনি বক্তা হাসিবুর রহমান। এতে আমরা অনেক লজ্জিত হই, এবং অপমানিত হই।
স্থানীয় সাংবাদিক এম আর সুমন জানান, আমি নিজেও বক্তার সাথে কথা বলেছি। এর পরেও বক্তা মাহফিলে আসেনি এটা খুবই দুঃখজনক। বক্তা না আসাতে স্থানীয়দের মাঝে ব্যাপক হতাশা সৃষ্টি হয় না এবং সমালোচনার ঝড় উঠে। বক্তা এম হাসিবুর রহমানের ছোট ভাই আফজালকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com