ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে নারীসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ।
কামারখন্দ থনার অফিসার ইনর্চাজ নুরনবী প্রধান এর নির্দেশে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ এর নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত আহসানুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com