পারভেজ হোসাইন, রামগঞ্জ: এলডিপির মহাসচিব ও ২০১৮ সাথে ধামের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা শাহাদাত হোসেন সেলিমকে অবাঞ্চিত ঘোষণা করে লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির একাংশের প্রতিবাদ মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকালে উপজেলার ৯নং ভোলাকোট ও ১০নং ভাটরা ইউনিয়ন বিএনপির একাংশের এই প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির নেতাকর্মী প্রতিবাদ শোডাউনে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে অবাঞ্চিত ঘোষণা সহ উপজেলা ও পৌর বিএনপির বিতর্কিত এই কমিটিকে বাতিল করতে হবে বলে শ্লোগান দেন।
মোটর সাইকেল শোডাউন ৯ ও ১০নং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com