রাজু আহমেদ সাহান- স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাজার টু বাস টার্মিনাল পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে প্রায় উনচল্লিশ লাখ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সাফিউল কবির, প্যানেল মেয়র মোঃ রেজাউল করিম, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু, উল্লাপাড়া সরকারি মাচেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজের প্রভাষক আব্দুস সালাম মিল্টন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুজ্জল হোসেন প্রমুখ।
পৌর মেয়র নজরুল বলেন, নাগরিকদের অল্প সময়ে পৌর শহর থেকে বাস টার্মিনালে যাওয়ার জন্য প্রায় উনচল্লিশ লাখ টাকা ব্যয়ে এই রাস্তা করা হলো।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com