পারভেজ হোসাইন, রামগঞ্জ: রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ অক্টোবর শনিবার লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান এর যৌথ স্বাক্ষরে প্যাড কমিটিতে রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে শেখ মোহাম্মদ কামরুজ্জামান কে আহবায়ক ও আলমগীর হোসেন মিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন লক্ষ্মীপুর জেলা বিএনপি।
রামগঞ্জ পৌর বিএনপির শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমাকে আহবায়ক নির্বাচিত করায় লক্ষ্মীপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দদেরকে কৃতজ্ঞতা জানাই, রামগঞ্জ পৌর বিএনপিকে সুসংগঠিত করতে আমি কাজ করে যাবো, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আশা করি পৌর বিএনপির এই কমিটির সকলের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির রাজনীতিতে অগ্রনী ভুমিকা পালন করবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com