আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ সেলিম হাওলাদার(২৮), পিতা-মৃত: বারেক হাওলাদার, সাং-মোহাম্মদনগর, থানা-লবণচরা; ২) মোঃ জুয়েল সরদার(৩৩), পিতা-আজিবর রহমান সরদার, সাং-রঘুনাথ পুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং ৩) মোঃ সাকিব(২২), পিতা-নেছার, সাং-লাল হাসপাতালের পিছনে, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৩০ অক্টোবর রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com