ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় পৃথক পুকুরের পানিতে ডুবে একটি শিশু দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- সুন্দরগঞ্জের মধ্য পরান গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে জোনাকি আক্তার (২) ও ফুলছড়ির উদাখালী ইউনিয়নের দক্ষিণ উদাখালী গ্রামের বাসিন্দা চিত্র রজন দাস (৭০)।
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে মোসলেম উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল জানান, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার সময় সবার অজান্তে পাশের পুকুরে পড়ে ডুবে যায় জোনাকি।
এর কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে জোনাকির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
এদিকে, দুপুরের দিকে ফুলছড়ির উদাখালী গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে ডুবে নিখোঁজ হয় চিত্র রজন দাস। পরে বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজ শুরু করে স্বজনরা। কোথাও না পেয়ে পুকুরে পানিতে তুলিয়েছে সন্দেহ হলে ফুলছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে এক ঘণ্টা চেষ্টার পর ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন। ফুলছড়ি ফায়ার সার্ভিস ইনর্চাজ হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com