ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে ক্ষুদ্র কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলার একটি পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নে মোট ৪০১ জন কৃষক কে ২৫ প্রকার রবিশস্য ও শাক সবজির বীজ ও জৈব সার ও বীজ সংরক্ষনের পাত্র বিতরণ করা হয়েছে।
মুজিব বর্ষের প্রণোদনা কর্মসূচির আওতায় শীত মৌসুমে উপজেলার ৪শ’ এক জন চাষীর মাঝে শীতকালীন এ বীজ বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ফসল অনুযায়ী ৪০ কেজি করে জৈব সার ও বীজ দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ বশির আহমেদ, নাজিম, নওশের আলী প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com