নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ১০ পিচ (১কেজি ২০০ গ্রাম ওজনের) স্বর্ণের বার সহ আপন দু সহদরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার পীরপুরকুল্লার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের দুই ছেলে মিলন হোসেন (২৮) ও হিরন মিয়া (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সৈয়দ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণ পাচারের গোপন খবরে, পোর্ট থানার গাজিপুর এলাকার পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়।
আটকদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com