ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন একটি মশার কয়েল কারখানা ও পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ-বিন-শফিক।এ সময় বিএসটিআই রংপুর বিভাগীর কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন ও পরিদর্শক আলমাস মিয়া উপস্থিত ছিলেন।
এস এম আব্দুল্লাহ-বিন-শফিক জানান, অবৈধভাবে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় উপজেলার দিঘীরহাটের ফারকো কেমিক্যালকে (ব্র্যান্ড-ফারকো) ১ লাখ টাকা জরিমান করা। এ সময় কারখানাটি থেকে ২০০ কার্টন মশার কয়েল জব্দ করে তা বিনষ্ট করা হয়।
এছাড়া গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমি ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোল ইউনিটে পরিমাপে ৯০ মিলি কম দেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com