ইয়ামিন হোসেন,ভোলা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ভোলায় গাছচাপা পড়ে দুইজন, পানিতে পড়ে একজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন এবং মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।
বিগত বছরে ঘূর্ণিঝড়ে এভাবে মানুষ মৃত্যুবরণ করেননি। সদ্য ঘটে যাওয়া সিত্রাং তান্ডবে যেমনটা হয়েছে দ্বীপ জেলা ভোলায়। ভোলার বিভিন্ন চরাঞ্চলে ঘুরে দেখা গেছে করুণদৃশ্য। একদিন আগেও যে কৃষকের মুখে ছিলো হাসি একদিন পরেই সিত্রাং দিয়ে গেলো চোখের জল।
জানা যায়, উপকূলীয় অঞ্চলে যে সময় কৃষকের স্বপ্নপুরণ ছুঁইছুঁই তখনই যেন হানা দেয় প্রাকৃতিক দুর্যোগ।
শুধু ২০২২ এর সিত্রাংই নতুন নয় সিডর, খাইলা, নার্গিস, টর্নেডো প্রতি বছরই হেমন্তের শুরুতে দেশের দক্ষিনাঞ্চল উপকূলীয় এলাকায় হানা দিয়ে কৃষকের সোনালী ফসল কে টসনস করে দিয়ে গেছে। সাথে নিয়ে যায় অনেকের প্রাণ।সেই পথেই গেলো এবারের দূর্যোগ সিত্রাং। প্রতি বছরই প্রকৃতিক দুর্যোগে দেখা দেয় লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব। দমকা বাতাস, প্রবল বর্ষন, অস্বাভাবিক জোয়ারের পানি এসব মিলিয়ে একটা ক্ষতিকর অবস্থার সৃষ্টি হয় উপকূলীয় এলাকায়। এসব দূর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এসময় শীতের সবজি চাষ ও আমন ধান বের হওয়ার মোক্ষম সময়।
কিছু ধান বের হয়ে যায়, কিছু বের হতে থাকে, আবার দু চার দিন পর কিছু বের হবে ঠিক এমনই একটা মুহুর্ত হেমন্তের শুরুতে। প্রাকৃতিক দুর্যোগে এইসব ধানেরও সবজি চাষির ক্ষতি হয় বেশি। এই সময়টা কৃষকের কাছে একটা বিপজ্জনক সময়। উপকূলীয় জেলার কৃষক সমাজে প্রবাদ আছে 'কাইত্তাল্লা ঘাতলে' আল্লাহ বাঁচালে গোলা ভরবে ফসলে। এ অঞ্চলের কৃষক ধরে নেয় যে কার্তিক মাসে কিছু না কিছু দুর্যোগ হতেই পারে। তবে একাধিক কৃষক বলেন বিগত বছরে ঘটে বুলবুল বন্যার পরে এবছর আবার সিত্রাং এর তান্ডবে আমাদের স্বপ্ন কেড়ে নিলো। বুলবুল বন্যার মতো এবছরও তার ব্যত্রিক্রম হয়নি।
অনেক আগেই উপকূলীয় অঞ্চলে বর্ষাঋতু পার হয়েছে। এখন শরৎকাল শেষে হেমন্তের শুরু। আর এই অসময়ে উপকূলীয় ১৩ জেলায় বন্যা হানা দিয়েছে। আচমকা বানের পানিতে চরাঞ্চলের কৃষকের স্বপ্ন ভেঙে ঝরছে চোখের জল। হঠাৎই মেঘনার পানি বৃদ্ধিতে দিশাহারা হয়ে পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। তারা জানিয়েছেন, এই প্রলয়ে তাদের কয়েক কোটি টাকা লোকসান গুনতে হবে। কাঁচা ও আধাপাকা ধান কেটে নিলেও শষা, বেগুন, টমেটো, সিম, রেখা, মরিচ, কেপ্সিকাপসহ বিভিন্ন ফসলের ক্ষেত সিত্রাংএর পানিতে তলিয়ে গেছে। চোখের সামনে সাজানো ক্ষেত পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
তবে লাখ লাখ টাকা খরচ করে সদ্য লাগানো বিভিন্ন সবজিক্ষেত সিত্রাংয়ের পানিতে তলিয়ে যাওয়ায় আবারো নতুন করে চাষ করতে হবে কৃষকদের। এতে চরাঞ্চল কৃষকদের আকস্মিক বন্যার থাবায় কোটি কোটি টাকা লোকসান গুনতে হবে। অনেক আশা আর স্বপ্ন নিয়ে লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন ফসল চাষ করলেও সব স্বপ্ন আর আশা ভাসিয়ে নিয়ে গেল সিত্রাং। কৃষক হাফেজ, হাসান কেরানী, বাদশা মিয়াসহ অনেকে জানান, বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে লাখ লাখ টাকা খরচ করে শষা, রেখার চাষ করেছিলাম। হঠাৎ মেঘনার পানি বৃদ্ধি, সাথে বৃষ্টি আমাদের সব স্বপ্ন শেষ করে দিলো। আমরা এখন পুরো বছর কিভাবে চলব।
পান চাষী সামছুদ্দিন চারু, মহসিন আজিম বলেন, অনেক আশা ছিল পান ভেঙ্গে নতুন পানের বরজ তুলব, পাওনা-দাওনা শোধ করব কিন্তু দূর্যোগ সিত্রাং সব কেড়ে নিলো তাই বাধ্য হয়ে ভেঙ্গেপরা বর কেটে নিচ্ছি
কৃষি সম্প্রসারণ উপ-সহকারী কর্মকতা মঞ্জুরুল আলম বলেন আমার কর্মস্থল এলাকা রাজাপুরে পান চাষি ও রবিশস্য তরকারি চাষির সংখ্যা বেশি। এখানকার চাষিদের কয়েক কোটি টাকার লোকসান গুনতে হবে। তারা বলেন, এই বন্যায় ২০০ হেক্টরের বেশি ফসলি জমি পানিতে তালিয়ে গেছে। পানি বৃদ্ধি ও বৃষ্টির কারণে প্রায় দেড় শত হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। তবে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।
ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক হাসান মোঃ ওয়ারিসুল কবির জানান ক্ষতি গ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুযায়ী কৃষকদের ভর্তূকি প্রদান করা হবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com