গত ২০ অক্টোবর বৃহস্পতিবার ২টা ২০ মিনিটের সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক খুলনা থানাধীন স্টেশন রোড সংলগ্ন (বার্মাশীল) শ্রী শ্রী কাশিয়াবাড়ি কালী মন্দিরের গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ০১) মোঃ সেকেন্দার মাঝি ওরফে সিকু(৭৬), পিতা-মৃতঃ ইনতাজ উদ্দিন মাঝি, সাং-রাঙ্গেমারী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা'কে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি'র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ২১ অক্টোবর শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com