ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইননবাবগঞ্জের নাচোলে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। মৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার লাওঘাটা গ্রামের মৃত সেফাতুল্লার ছেলে মংলু (৬২)।
নাচোল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টার দিকে নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নের আলীশাহপুর আল আমিনের পেয়ারা বাগানের পাহাদার মংলুর অর্ধগলিত লাশ এলাকাবাসী দেখতে পায়। পরে এলাকাবাসী বাগান মালিক আল আমিন ও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতরহাল করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
বাগান মালিক আল আমিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত বুধবার থেকে তার সাথে ফোনে যোগাযোগ বন্ধ হলে আমি পেয়ারা বাগানে এসে মংলুর লাশ দেখতে পাই এবং পুলিশকে খবর দিই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com