যায়িদ বিন ফিরোজ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) এর গোলাপী সড়ক র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে এই শোভাযাত্রার আয়োজন করে কুষ্টিয়া জোন ইবি শাখার সদস্যরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডায়না চত্বরের মুক্ত প্রাঙ্গনে স্তন ও জরায়ু ক্যান্সার সচেতনতা বিষয়ে এক আলোচনা সভা করে সংগঠনটি।
উক্ত আলোচনা সভায় সিয়াম মির্জার সভাপতিত্বে এবং ফারহানা ইবাদের সঞ্চালনায় সংগঠনটির সদস্যরা স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় সংগঠনটির ক্যাপের সাবেক সভাপতি মহব্বত ফয়সাল ও সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা মিমি এবং এবং ক্যাপ সেন্ট্রাল কমিটির আইটি বিষয়ক সম্পাদক রিয়াদুস সালেহীন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য তৌফিক আহমেদ ও সাকলাইন মুস্তাক। শোভাযাত্রা শেষ আলোচনা সভার ফারহানা এবাদ রিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সেন্ট্রাল আইটি বিষয়ক সম্পাদক রিয়াদুস সালেহীন। সাবেক সভাপতি মহব্বত ফয়সাল। ভলেন্টিয়ার এ্যাফেয়ারস বিষয়ক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন।
সার্বিক বিষয়ে সংগঠনটির সভাপতি সিয়াম মির্জা বলেন, ক্যাপের পক্ষ থেকে আমরা প্রতিবছর অক্টোবর মাসে গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করে থাকি। আমাদের স্তন ক্যান্সার এর বিষয়ে সচেতনতার একটি অংশ হচ্ছে শোভাযাত্রা।
তিনি আরও বলেন, এবছর গোলাপী সড়ক শোভাযাত্রার বিশেষত্ব অনেক বেশি। কেননা স্তন ক্যান্সার গবেষনার প্রয়োজনে বিশ্বব্যাপি একটি টিস্যু ব্যাংক এর প্রতিষ্ঠা করা হয় যা এবছর ১০ বছর পূর্ন করল।এই উপলক্ষে সারা বিশ্বব্যাপী ১০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে।
প্রসঙ্গত, যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়! এই উপজীব্যকে ধারণ করে ইবি শাখা ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) মেয়েদের ক্যানসার নিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ুমুখের ক্যানসার নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com