সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে র্যাবের অভিযানে লাইসেন্স বিহীন সার ও কৃষি পন্য মজুদ ও বিক্রয়ের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে র্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল বাগেরহাটের মোড়েলগঞ্জে কামলা বাজার এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত এক্সিকিউভিট ম্যাজিস্ট্রেট বাগেরহাটের সমন্বয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন কামলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় লাইসেন্স ব্যতীত অবৈধভাবে সার ও কৃষি পন্য বিক্রয় এবং অনুমোদনের অতিরিক্ত সার মজুদের দায়ে সততা এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মোঃ মোশারফ হাওলাদারকে ৬০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স জয় এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারী সরদার জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করে। পরে জরিমানা আদায়কৃত টাকা এক্সিকিউভিট ম্যাজিস্ট্রেট সরকারি কোষাগারে জমা করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com