এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলার খারুয়া ইউনিয়নের ছালুয়াপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাগর মিয়া (২৩)। তিনি একই গ্রামের আঃ হালিমের ছেলে।
জানাযায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নিজ ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে সাগরের মৃত্যু হয়েছে। সাগর মিয়া একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু বলেন, ছেলেটি গফরগাঁও উপজেলার একটি কলেজে ডিগ্রিতে পড়াশোনা করতো। বাড়িতে সে নিজ রুমে অসাবধানতার বশত মোবাইল চার্জ দিতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
নান্দাইল মডেল থানা ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com