মুন্সিগঞ্জ
শ্রীনগরে ৫-১১ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিট-১৯ টিকা প্রদান


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৫-১১ বছর বয়সী কোমলমতি ছাত্র-ছাত্রীদের কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ষোলঘর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তোহা শাকিল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. নাসিরউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ।



