মো.নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সুতি ঈদগাঁ মাঠের পাশে বৈরান নদীতে অজ্ঞাতনামা যুবকের লাশ নদীতে ভাসমান পাওয়া গেছে, ঘটনাস্থলে গিয়ে গোপালপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় রবিবার দুপুর ২ ঘটিকায় বৈরান নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে। গোপালপুর থানা পুলিশকে অবগত করে, তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা যায় যুবকটির বয়স ২৫, তার পরনে একটি কালো শর্ট প্যান্ট, এবং বাম পায়ে পাতার উপরে একটি সাদা দাগ রয়েছে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান লাশটি মর্গে পাঠানো হবে, সুরতহাল রিপোর্ট সাপেক্ষে ও লাশটি শনাক্ত মৃত্যুরহস্য উদঘাটন করা যাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com