আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও গুনিজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জ কাচারীস্থ মুন্সীগঞ্জ প্লাজার ৩য় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুুষ্ঠানে সংগঠক ও সাংবাদিক মাহাবুবুল আলম জয় এর সঞ্চালনায় সংগঠনটির সভাপতি মো. জিয়াউর রহমান জীবনের সভাপতিত্বে অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক সময় পত্রিকার সম্পাদক ও টিআইবি সনাক মুন্সীগঞ্জের সভাপতি মুহাম্মদ তানভীর হাসান, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মো. গোলাম আশরাফ খান উজ্জ্বল, সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা মুফতি মো. হাফিজুর রহমান, উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, সদর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া, প্রধান শিক্ষক সমিতির ও জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি মো. মোজাম্মেল হক, প্রধান শিক্ষক ও জনজীবন ফাউন্ডেশনের সহ সভাপতি আমজাদ হোসেন, সমাজ সেবক ও জনজীবন ফাউন্ডেশনের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান মিলন, সাংবাদিক ও জনজীবন ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম হীরা, সংগঠক ও সহ আন্তর্জাতিক সম্পাদক মো. মাসুদ রানা, শিক্ষক ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মো. নুরুল ইসলাম, শিক্ষক ও সহ শিক্ষা সম্পাদক মো. জামান এবং সংগঠক ও সহ প্রচার সম্পাদক মো. শাহরিয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় ৭ জনকে গুনীজন সম্মাননা দেওয়া হয়
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com