আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিটের সময় কেএমপি'র লবণচরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম লবণচরা থানাধীন রূপসা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা ব্রীজের পশ্চিম ঢালে উত্তর পাশে ইলিয়াস হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ০১) বশির আমেদ চৌধুরী ওরফে সাগর(৩৫), পিতা-মৃতঃ আবু তাহের চৌধুরী, সাং-মানিকপুর, ৪নং ওয়ার্ড, ২নং উজিরপুর ইউনিয়ন খোরশেদ আলম চেয়ারম্যানের বাড়ীর পাশে, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা এবং ০২) মোঃ হায়দার মমিন চৌধুরী সৈকত (২০), পিতা-মৃতঃ আবদুল মমিন চৌধুরী, সাং-জগপুর, চৌধুরী বাড়ি, ৩নং ওয়ার্ড, ৬নং পূর্ব জোর কানন ইউনিয়ন, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদ্বয়কে (৫+৩)=০৮ (আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-১২, তারিখ-৩০/০৯/২০২২ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ) রুজু করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com