মাহবুবুল আলম, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
আঁখির নিজ এলাকা শাহজাদপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হলো।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম,
সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল হাসিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদ, আঁখির বাবা আক্তার হোসেন সহ আরো অনেকে। আঁখির নিজ এলাকায় আঁখিকে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে শাহজাদপুরবাসী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com