মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীতে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার বিকালে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ।
খুলনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনেআরা চম্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজনীন নাহার কণার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, অসিত বরণ বিশ্বাস, হালিমা বেগমসহ মহিলা আওয়ামীলীগের বিভিন্ন থানার সভাপতি, সাধারন সম্পাদকসহ অনন্যা নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com