আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ‘খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড’ হতে লোহার এ্যাংগেল, জিআই তার ও লোহার রড চুরির ঘটনা ঘটে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে অত্র কোম্পানির প্লান্ট ইনচার্জ জনাব মশিউল আজম বাদী হয়ে খালিশপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ০১ টি চুরি মামলা দায়ের করেন।
যাহা খালিশপুর থানার মামলা নাম্বার ২৭/৯৯, তারিখ-২৬/০৪/২০২২ খ্রিঃ, ধারা-৩৮০/৪৫৭ পেনালকোড-১৮৬০। আই.পি-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ এম আল মামুদ উক্ত মামলার তদন্তভার গ্রহণ করতঃ তদন্ত কার্যক্রম শুরু করেন। উক্ত মামলায় গত ১৩/০৭/২০২২ তারিখে গ্রেফতারকৃত আসামী মোঃ অপু মোল্লা যুবরাজ (২৪), পিতা-মোঃ মোজাহার মোল্লা, সাং- সেনহাটি শিববাড়ি মসজিদপাড়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা’কে গ্রেফতারকরতঃ ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মতে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তার স্বীকারোক্তিমূলে পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশে ইন্সপেক্টর (নিঃ)/ মোহাম্মদ খায়রুজ্জামান এর নেতৃত্বে গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে ২৬/০৯/২০২২ খ্রিঃ তারিখে নতুন রাস্তা, দৌলতপুর এলাকা থেকে উক্ত মামলার অপর আসামী মোঃ ফেলু শেখ শুকুর শেখ (৩৪), পিতা-মৃতঃ শওকত শেখ শখা, মাতা-মৃতঃ কমলা বেগম, সাং- সেনহাটি শিববাড়ি মসজিদপাড়া, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা’কে গ্রেফতার করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com