নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ সুমি আক্তার(৪৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে।
শনিবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনি থেকে আটক করা হয়।
আটক সুমি আক্তার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের হযরত আলী শিকদারের স্ত্রী।
চক্রটি দীর্ঘদিন ধরে যশোরে পাইকারী আকারে মাদক ব্যবসায়ে জড়িত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর তাকে জেলখানায় হস্তান্তর করেছে।
যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহিন পারভেজের নেতৃত্বে শার্শা থানার নিজাম পুর ইউনিয়নের গোড়পাড়া কলোনি পাড়ায় আসামীর নিজ বসত বাড়ি থেকে তাকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর তার স্বামী সহ ৩ জনকে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com