মোঃ সুমন উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরে কমলনগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কমলনগর প্রেসক্লাব সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর ( বুধবার) সন্ধ্যায় ক্লাব হল রুমে সাধারণ পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সাধারণ সম্পাদক এ আই তারেক বিগত বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। পরে উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনার পর সাধারণ সম্পাদকের রিপোর্ট ও কমিটির গত এক বছরের কার্যক্রমের অনুমোদন প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পল্লী নিউজের সম্পাদক ওয়াজি উল্ল্যাহ জুয়েজ, সহ সভাপতি সৈয়দ মোঃ ফয়েজ, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, অর্থ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক ইমানুজ্জামান, দপ্তর সম্পাদক শ্রীবাস মজুমদার, সদস্য মোঃ সুমন উদ্দিন, আঃ হান্নান, মোঃ ইব্রাহিমসহ সাধারণ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com