ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা মাদ্রাসার দাওরার ছাত্র ও হাসমত বেপারী বাড়ির জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল হালিম (২৪) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। মৃত্যু হালিম ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের ফারুক ফরাজীর ছেলে।
আঃ হালিম মঙ্গলবার রাতের যেকোনো সময়ে মসজিদের শয়নকক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় পাগড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন এলাকাবাসী।
ফজরের নামাজের সময় নামাজ পড়াতে না আসায় মুসল্লিরা তার কক্ষে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে মসজিদের মুসল্লীরা পুলিশকে খবর দিলে তাকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এসময় পাশে একটি চিরকুট পাওয়া যায়।
জানা যায়, আঃ হালিম দুইবিবাহ্ করেন এবং তার একটি সন্তান রয়েছে। পারিবারিক ও আর্থিক-লেনদেনের সমস্যায় ছিলেন।
দৌলতখান থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com