সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ফকিরহাটে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের লক্ষে এক দিনের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশলার উদ্বোধন করেন প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম, প্রফেসর ড. পুর্ণেন্দু বিশ্বাস, প্রফেসর ড. একেএম ফারুক-ই-আজম, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার কৃষিবিদ বিবেকান্দ হীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ৩০ জন চাষী অংশ নেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com