ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং আরটিআইপি-২, এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মস‚চির বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী।
কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী সাহা, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মস‚চির ট্রেনিং ইনচার্জ মতিউর রহমান, বিভাগীয় সমন্বয়ক পংকজ কুমার বিশ্বাস, ফিল্ড কমিউনিকেটর কল্পনা রানী ভেমিক প্রমূখ।
কর্মশালায় ঘাটাইল উপজেলার সড়ক দুর্ঘটনা ও সড়ক নিরাপত্তা বিষয়ক সার্বিক তথ্য প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা সড়ক দূর্ঘটনারোধে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। পরে সড়ক দুর্ঘটনার কারণ ও তা প্রতিরোধ করতে করণীয় বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ণ করা হয়। উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথীরা কর্মশালায় অংশ গ্রহন করেণ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com