যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির খালেদা জিয়া হল শাখার ২০২২-২৩ সালের কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী হায়াতে জান্মাত ও সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাতিমাজুজ্জাহরা ইরানী মনোনীত হয়েছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে খালেদা জিয়া হল প্রভোস্ট কার্যালয়ে নয়া এই কমিটি ঘোষণা করা হয়। হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মারিয়া জামান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসবা বিথী, কোষাধ্যক্ষ শেখ ফারহা শারমিন বিন্দু, দপ্তর সম্পাদক শাম্মী আক্তার জাসিয়া, প্রচার সম্পাদক খাদিজা আক্তার লতা, সাংস্কৃতিক সম্পাদক মানসি রায়, পাঠাগার সম্পাদক তাজমিন রহমান, সাহিত্য সম্পাদক আফরোজা খাতুন স্মৃতি, বিতর্ক বিষয়ক সম্পাদক সাদিয়া মোবাস্বিরা শশী, প্রকাশনা সম্পাদক সিদরাতুল মুনতাহা মনোনীত হয়েছেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com