মতিন রহমান, মাগুরা: মাগুরার মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি ও বাড়িঘরে ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। বিনোদপুরে সেই ঘটনা এখন গোটা ইউনিয়নজুড়ে রুপ নিয়েছে আতংকের জনপদে। গত মঙ্গলবার রাতে বিনোদপুর বাজারে দোকানপাট সহ আশেপাশের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে বিনোদপুর গিয়ে দেখা যায়, বাজার সহ বড়বাড়ি পাড়ায় জুয়েল শিকদার (২৮) নামে এক ব্যবসায়ীর নতুন বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকেরা। জুয়েল শিকদার ঘুল্লিয়া গ্রামের মৃত নঈম শিকদারের ছেলে। তার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বতমানে বিনোদপুরে এসে বাড়ি করে সেখানেই বসবাস করতে চেয়েছেন। তবে সেই নতুন বাড়িতে এখন শুধু ইটের গাঁথুনি ছাড়া আর কিছুই নেই। ভাংচুর করা হয়েছে জানালার থাইগ্লাস, দরজা সহ প্রয়োজনীয় সব আসবাবপত্র লুট করা হয়েছে।
এবিষয়ে জুয়েল শিকদারের মা রাশিদা বেগম জানান, গত মঙ্গলবার রাতে বিনোদপুর স্কুল মাঠে খেলাকে কেন্দ্র করে ইউনিয়নের ঘুল্লিয়া, খালিয়া, উড়ুড়া ও বিনোদপুর গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। আমাদের বাড়ি ঘুল্লিয়া গ্রামে ছিলো এজন্য বিনোদপুর বাজারের পাশে আমার ছেলের বাড়িতে ভাংচুর চালিয়ে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে। এতদিন বাজারে ব্যবসা করে যা টাকা জমিয়েছিলো সেই টাকা দিয়ে সে বাড়ি করে। অথচো সবকিছু শেষ করে দেছে। আমার মনি পথে বসে গেছে বলে জানান তিনি।
জুয়েল শিকদারের স্ত্রী আলেয়া খাতুন জানান, তাদের বাড়ি ঘুল্লিয়া থেকে পরে তল্লাবাড়িয়া গ্রামে এসে বাড়ি করেন। এসব মারামারির কারনে একটু শান্তিতে বসবাস করার জন্য বিনোদপুর গ্রামে এসে বাড়ি করি। কিন্তু তারপরও আমাদেরকে এভাবে ভাংচুর ও লুটপাট করে প্রায় ২০/২২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি করেছে বলে দাবি করেন তিনি। তার স্বামী সহ তাদেরকে মেরে ফেলার জন্য ওই রাতে হামলা চালনো হয় বাড়িতে এবং আমরা সেদিন নতুন বাড়িতে না থাকায় বাড়িঘরে ভাংচুর করে সবকিছু লুটাপাট করেছে। কোনো একটি জিনিসপত্রও রেখে যায়নি হামলাকারীরা।
এলাকাবাসি জানায়, হঠাৎ করে এসে রাতে শুধুমাত্র জুয়েলের বাড়িতেই হামলা হয়। বাজার থেকে প্রায় আধা কি.মি দূরে জুয়েলের বাড়ি। তারপরও কোনো বাড়িতে হামলা করা হয়নি। শুধুমাত্র জুয়েলের বাড়িতেই হামলা করা হয়েছে। এই ঘটনায় মামলা করবেন বলে জানায় জুয়েল শিকদারের পরিবার।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com