জনপ্রিয় সংগঠক দেওয়ান মনিরুজ্জামান মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ৩৭তম উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন ফোবানার সর্বসম্মতিক্রমে কনভেনর নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালির কৃষ্টি আর সাংস্কৃতিক লালন ও পরিচর্যার বৃহত্তম মিলন মেলা ফোবানা সম্মেলন।
বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়লের সাবেক সফল সভাপতি এবং উত্তর আমেরিকার দক্ষ ও জনপ্রিয় সংগঠক মনিরুজ্জামানের নেতৃত্বে সংগঠনের ড্রিম-টিম সবার সহযোগিতায় সফল একটি ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে।
কনভেনশনের পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষনা করা হবে বলে জানানো হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com