মানিক ঘোষ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধ মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় স্টেশন প্লাটফঢর্মের পশ্চিম পাশে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামি সাগরদাড়ি এক্সপ্রেস আপ ৭৬২ ট্রেনে নিচে পড়ে খন্ড খন্ড হয়ে যায়। তার পরণে একটি লুঙ্গী ও গায়ে সাদা রঙের টি-শার্ট পরা ছিল। স্থানীয়দের ধারনা সে ট্রেনে উঠতে গিয়ে সে পা পিচলে নিয়ে পড়ে কাটা পড়তে পারে।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় সে ট্রেনে উঠতে না নামতে গিয়ে পড়ে কাটা পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ট্রেন ছেড়ে যাওয়াার পর দেখা যায় ওই বৃদ্ধেও শরীর কয়েক খন্ড হয়ে পড়ে আছে। বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com