গাইবান্ধা
গাইবান্ধায় বাইকের ধাক্কায় আহত আ. লীগ নেতার মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় আহত সাদেক আলী (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান হারুন অর-রশীদ ইদু বিষয়টি নিশ্চিত করেছেন।সাদেক আলী গিদারী ইউনিয়নের রেজিয়া মার্কেট এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়ের একটি ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়াম্যান হারুন অর-রশীদ ইদু জানান, রোববার দিনগত রাত ৮টার দিকে রেজিয়া মার্কেটের সামনে হেঁটে কামারজানি-দারিয়াপুর সড়ক পার হচ্ছিলেন সাদেক আলী। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় সাদেক আলীকে গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রংপুর পাঠান। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় সাদেক আলীর।





