শেরপুর(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শ্যামনগর গ্রামে মৃগি রোগী ও প্রতিবন্ধি রুবিনা খাতুন (২০) গতকাল শুক্রবার দুপুরে জমির পানিতে পড়ে মারা গেছে।
জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামের মহর আলীর মেয়ে মৃগি রোগী ও প্রতিবন্ধি রুবিনা খাতুন শুক্রবার দুপুর ১ টার দিকে বাড়ির পাশে জমিতে ঘুরতে যায়। সেখানে তার মৃগি রোগ দেখা দেয়। এতে সে ধান ক্ষেত্রে জমে থাকা পানিতে পড়ে গিয়ে মারা যায়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com