মতিন রহমান, মাগুরা: মাগুরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আগষ্ট মাস ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে কৃষক লীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আ.লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু সহ আওয়ামীলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম, আবু নাসির বাবলু, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগ সহ আ. লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com