রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৫ আগষ্ট বিকালে বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক উপস্থিতিতে এসব জব্দকৃত বিদেশি মদও গাঁংজা,ফেনাড্রিল বোতলসহ বিয়ার কেন আলামত আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার জব্দকৃত আলামত ৩টি মামলায় বিদেশি টি -মিক্স ৩৩টি ছোট পেকেট ও হ্যাপি টি -মিক্স বড় ৩পেকেট, কালো সোনালী রংয়ের ৯৬টি বিদেশি বিয়ার কেন, গাঁংজা ৩কেজি আইনি প্রক্রিয়া শেষে আগুনে পুড়িয়ে এসব আলামত বিদেশি মদ,টি -মিক্স,বিয়ার কেন ও গাঁংজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক দুই লাখ ৩৪হাজার ২০০টাকা।
এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ বাবুলও বান্দরবান সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আাই কামরুল হাসান, কোর্ট পরিদর্শক কোর্ট ইন্সপেক্টর মোঃ মুজিদ, মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত , কনস্টেবল, সাদেক প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com