ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা লক্ষ্মীপুর সড়কের তুলাতুলি নামক স্থানে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল (২৫) নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছে। নিহত ইসমাইল বাপ্তা মুসাকান্দি এলাকার আনোয়ার হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত পোনে ৮ টার সময় ভোলা সদর উপজেলার তুলাতুলী নামক জায়গা যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ইসমাইল এবং আরো তিনজন আহত হয়েছে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম বলেন নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে এ ছাড়া একজন কে আটক করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com