উত্তম সরকার, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: অতিরিক্ত মজুত, কৃষি বিপণন লাইন্সেন না থাকা এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে বগুড়ায় দুই চাল ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ রবিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন ও বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান ও জান্নাতুল নাইম।
এসময় বাজার পরিদর্শক আবু তাহের, খাদ্য পরিদর্শক ও পুলিশ এবং এপিবিএন বগুড়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদ্বয় আইন লঙ্ঘন করে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ধান মজুত করায় শেরপুর উপজেলার চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদুকে (বিসমিল্লাহ অটো রাইস মিল) পাঁচ লাখ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
এদিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. শাহনুর জামান এবং জান্নাতুল নাইম কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ না করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় আলাল এগ্রো ফুডকে (আলাল অটো রাইস মিল) যথাক্রমে সত্তর হাজার এবং চল্লিশ হাজার) টাকা অর্থদÐ প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com