ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে হায়দার আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। হায়দার আলী ওই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান বলেন, হায়দার আলী ফসলী জমিতে কাজ করছিলেন। এসময় মেঘাচ্ছন্ন আকাশের বজ্রপাতে তার মৃত্যু হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com