মো.নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুস ছাত্তার, আব্দুস সালাম ও কে এম মিঠু, সাংবাদিক সেলিম হোসেন, বিধান রায়, নূর আলম, মাহদী হাসান প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com