ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হতে জুয়া খেলারত অবস্থান ৭ জুয়ারুকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা পরিষদের মহিমাগঞ্জ ডাক বাংলো থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়ারুরা হলেন- গোপালপুর গ্রামের মৃত জিতেন্দ্রনাথের ছেলে বিমল (৬০), কুমিড়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আহমেদ আলী ছেলে আব্দুস সোবাহান খাজা (৫৫), শ্রীপতিপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে মো. এরশাদুল ইসলাম (৩৮), একই গ্রামের মৃত খয়বার আলীর ছেলে আব্দুল ওয়ারেছ (৬০), বামনহাজরা পশ্চিম পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রুবেল মিয়া (২৫), জিরাই গ্রামের মোজাহার আলীর ছেলে রবিউল ইসলাম (৫০), সাঘাটা থানার নবীগড় পাড়ার আফজাল হোসেনের ছেলে শফিউল আলম (৫৫)।
গ্রেফতার পরবর্তী তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করে ডিবি। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com