রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুই হাজার ১০৭ পিস ইয়াবা, ৭৪ গ্রাম হেরোইন, ৬৩ কেজি ৯২০ গ্রাম গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com