জাহাঙ্গীর আলম, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বর্গা বাজারে উপজেলা পরিষদের উদ্যোগে আগুনে পুড়ে যাওয়া ১৮টি দোকানের ১২ জন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের মাঝে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী একজনকে ২৪ হাজার টাকা ও বাকি ১১ জনকে ১৬ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হানিফ উদ্দিন তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নূরুল আলম খসরু ও সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতাউর রহমান সিদ্দিকী স্বপন ও পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com